calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / শান্তিপূর্ণ প্রক্রিয়ায় পরিবর্তন চাই সহিংসতা নয়, : মঈন খান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

শান্তিপূর্ণ প্রক্রিয়ায় পরিবর্তন চাই সহিংসতা নয়, : মঈন খান

নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ • সন্ধ্যা ০৬:১২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৬ বার পঠিত

তিনি বলেন, দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি এসেছে। কিন্তু এখন আমাদের দাবি মাত্র একটি। কারণ, জাতি এমন এক ক্রান্তিলগ্নে রয়েছে যে- বেশি কথা বলার সময় নেই। দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এটাই এখন মূল দাবি। এজন্য এই সরকারকে বিদায় করতে হবে।

ক্ষমতাসীনদের সমালোচনা করে মঈন খান বলেন, মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে স্বৈরাচারী সরকার কখনো টিকে থাকতে পারবে না। বিএনপির এমন কোনো কর্মী নেই যে, তার বিরুদ্ধে মামলা দেয়া হয়নি। বিভিন্ন মামলায় ৪৫ লাখ কর্মীকে ভুয়া আসামি করা হয়েছে। এগুলো কি স্বাধীনতার স্বপক্ষের শক্তির কাজ? দেশের সুশাসনকে তারা নির্বাসনে পাঠিয়েছে।

সদ্য অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট না দিয়ে জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সংগঠনের চেয়ারম্যান পারভীন কাওসার মুন্নীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, আব্দুল খালেক, জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের প্রমুখ

tag ট্যাগ: #1111