calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / বাংলাদেশের ঘটনাগুলো যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণে রাখছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের ঘটনাগুলো যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণে রাখছে

ঢাকা-১৭ আসনে উপ নির্বাচনে স্বত্রন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর ভোট কেন্দ্রে আওয়ামী লীগ কর্মীদের হামলা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি কর্মীর বাড়িতে ছাত্রলীগের হামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বলেছে, গণতান্ত্রিক নির্বাচন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ • সকাল ১০:৪৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৭ বার পঠিত
সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফ্রিংয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং বিরোধী নেতা-কর্মীদের ওপর সরকারের কর্মীদের অব্যাহত হামলা প্রসঙ্গে এ মন্তব্য করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।
 
এই মুখপাত্র বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।
 
ব্রিফ্রিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্ট এক সাংবাদিক জানতে চান, “যুক্তরাষ্ট্রের সিভিলিয়ান নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার সংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকা সফর শেষে ফেরার পরপরই বাংলাদেশে সরকার বিরোধী দলের নেতা-কর্মী এবং সভা-সমাবেশে বাধা ও হামলার পুরোনো রুপে ফিরেছে। গতকাল (সোমবার) ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অতীতে এমন পরিস্থিতির শিকার হয়ে  বিরোধীদল  এই নির্বাচনগুলো বয়কট করেছে। অন্যদিকে স্বতন্ত্র এক প্রার্থী (হিরো আলম)’র ওপর হামলা করেছে ক্ষমতাসীনরা এবং তিনি হামলার পর হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন। নির্বাচনে প্রায় ১০ শতাংশ মানুষও ভোট দেয়নি।
 
এমন বাস্তবতায় আপনি কীভাবে বিশ্বাস করবেন যে, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব? কারণ ২০১৪, ২০১৮ এর নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি। এমনকি এই উপ নির্বাচনগুলোও না। এ নির্বাচনে প্রার্থীরা হামলার শিকার হয়েছে।”
 
জবাবে মিলার বলেন, “আমি বলবো-গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। আমি বাংলাদেশ সরকারকে আহবান জানাবো, সহিংসতার যেকোনো ঘটনা বিশদভাবে, স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করতে। যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।”
 
তিনি বলেন, “আমি যেটা বলবো, যেমনটা এর আগেও আমরা বলেছি-বাংলাদেশ সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করবো।”
tag ট্যাগ: #1111