calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / প্রিগোজিন রুশ সেনাবাহিনীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন : পুতিন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

প্রিগোজিন রুশ সেনাবাহিনীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন : পুতিন

রুশ সেনাবাহিনীর একটি শাখা হিসেবে দায়িত্ব পালন করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৫ জুলাই ২০২৩ • দুপুর ০২:৫১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫ বার পঠিত

শুক্রবার মস্কোতে আলোচনায় ওয়াগনারের বেশ কয়েকজন কমান্ডার এই পরিকল্পনায় সায় দিয়েছেন বলে তিনি জানান। খবর বিবিসির।

পুতিন বলেন, প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন ওয়াগনারপ্রধান। প্রিগোজিন এই প্রস্তাবে বলেছেন, তারা এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন।

২৩-২৪ জুন ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহের পর পুতিনের সঙ্গে বাহিনীটির সিনিয়র কমান্ডারদের এ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

পুতিন বলেন, বৈঠকে প্রিগোজিনসহ অন্তত ৩৫ জন ওয়াগনার কমান্ডার উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর প্রস্তাবে কর্মসংস্থানের একাধিক বিকল্প ছিল। একটি ছিল যোদ্ধারা একজন সিনিয়র ওয়াগনার কমান্ডারের অধীনে যুদ্ধে অংশগ্রহণ অব্যাহত রাখবে। আমি যখন এ প্রস্তাব দিচ্ছিলাম, অনেক কমান্ডার মাথা নেড়ে সম্মতি দিচ্ছিলেন। সামনে বসা প্রিগোজিন তা দেখতে পাননি।

tag ট্যাগ: #1111