calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / ছাত্রলীগের কমিটিতে ৭১ সহ সভাপতি, পূর্ণাঙ্গ তালিকা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ছাত্রলীগের কমিটিতে ৭১ সহ সভাপতি, পূর্ণাঙ্গ তালিকা

সম্মেলনের দুই মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব। এতে ৭১ জনকে সহ সভাপতি করা হয়েছে। তবে কমিটির আকার ৩০১ জনেই রাখা হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ • বিকাল ০৪:২৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৪৫ বার পঠিত

সহ সভাপতির তালিকা ঢাউস হওয়ায় কমিটি নিয়ে সমালোচনা চলছে রাজনৈতিক মহলে। তবে ছাত্রলীগ নেতারা মনে করছেন, যোগ্যদের ঠাই দিতে সহ সভাপতি পদ বাড়ানো হয়েছে।

ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন হয় গত বছরের ডিসেম্বরের শুরুতে। দুই সপ্তাহ পর ২০ ডিসেম্বর ছাত্রলীগের নতুন কমিটির দুই শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। ৬ মাস পর অবশেষে ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে পূর্ণাঙ্গ কমিটির তালিকা নিয়ে গণভবনে যান সংগঠনের কেন্দ্রীয় এই দুই নেতা। ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের সম্পর্কে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়।

৩০তম জাতীয় সম্মেলনের দুই সপ্তাহ পর ২০ ডিসেম্বর মঙ্গলবার রাতে গণভবনের ফটকে ছাত্রলীগের নতুন কমিটির শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরপর ছাত্রলীগের একাধিক প্রোগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য একাধিকবার তাগাদা দেন কাদের।

অবশেষে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হলো। আর এতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন- রাকিবুল হাসান রাকিব, খাদিমুল বাশার জয়, তাহসান আহমেদ রাসেল, ফুয়াদ হোসেন শাহাদাৎসহ ৭১ জন।

যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আবদুল্লাহ হীল বারি, মোহাম্মদ হোসাইন আহমেদ সোহান, মোহাম্মদ নাজিম উদ্দীন, কামাল উদ্দীন রানা, কাজল দাস, শহীদুল হক শিশির, সবুর খান কলিন্স, আবু ইউনূসসহ ১১ জনকে।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন- আতিকা বিনতে হোসাইন, আরিফ মাহমুদ অতনু বর্মন, মো. সোলায়মান ইসলাম মুন্না, সালাহ উদ্দীন আহম্মেদ সাজু, মো. আনোয়ার হোসেন নাঈম, সিয়াম রহমান, সজীবুর রহমান সজীব, হাসিবুল হোসেন শান্ত, মো. হারুনার রশিদ হারুন ও তানভীর শিকদারকে।

নতুন করে যুক্ত হওয়া আটটি পদের মধ্যে অটিজম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সৌরভ ঘোষ। এছাড়া মানবাধিকার বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন জহিরুল ইসলাম, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন রাকিব সিরাজী, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক নৌশিন শার্মিলী, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক রাইসা নাসের, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক শাহ আদন-উজ্জামান এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন সাগর।

১১ এপ্রিল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন এই আটটি পদ বাড়ানোর ঘোষণা দেয় সংগঠনটি। সেক্ষেত্রে কমে গেছে সদস্য ও সহ-সম্পাদক থেকে আটটি পদ।


tag ট্যাগ: #1111