calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / রেজা কিবরিয়াপন্থীদের নুরদের কাউন্সিল প্রতিহতের ঘোষণা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

রেজা কিবরিয়াপন্থীদের নুরদের কাউন্সিল প্রতিহতের ঘোষণা

গণঅধিকার পরিষদের একাংশের (নুরুল হক নুর) ডাকা কাউন্সিল প্রতিহতের ঘোষণা দিয়েছেন সংগঠনের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াপন্থীরা। আজ সোমবার (১০ জুলাই) কেন্দ্রীয় কার্যালয়ে নুরপন্থীদের কাউন্সিলর হওয়ার কথা রয়েছে। তবে একই সময়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১০ জুলাই ২০২৩ • সকাল ১১:৪৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩১ বার পঠিত

এদিকে এ নিয়ে গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় ঘটতে পারে সংঘর্ষও।

গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, রেজাপন্থীরা যেকোনো মূল্যে ১০ জুলাই অনুষ্ঠেয় কাউন্সিল প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ সদস্য ছাড়াও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরাও নুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমনকি রেজা কিবরিয়ার অপসারণ অবৈধ উল্লেখ করে লিখিত আবেদন করছেন দলটির অন্তত ৫০ কেন্দ্রীয় নেতা। আজকের মধ্যেই তারা লিখিত আবেদনপত্র নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন বলে সূত্র নিশ্চিত করেছে।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান তুহিন বলেন, অসাংগঠনিক সিদ্ধান্ত আমরা মানি না। নিজের কর্তৃত্ব পাকাপোক্ত করতে নুরুল হক নুর স্বৈরাচারী সিদ্ধান্তে রেজা কিবরিয়াকে বহিষ্কার করেছে। আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ সদস্য এই সিদ্ধান্ত মানে না। এমনকি ৫০ জন কেন্দ্রীয় নেতা নির্বাচন কমিশনের কাছে এই একনায়কতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে লিখিত আবেদন করবেন।

tag ট্যাগ: #1111