calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / অপরাধ / স্বামী মগজ রান্না করে খেলেন স্ত্রীকে হত্যার পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

স্বামী মগজ রান্না করে খেলেন স্ত্রীকে হত্যার পর

স্ত্রীকে হত্যার পর তার মগজ রান্না করে খাওয়ার অভিযোগে মেক্সিকোর পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত ২ জুলাই ৩২ বছর বয়সী আলভারো নামের ওই ব্যক্তিকে দেশটির পুয়েবলো শহরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৯ জুলাই ২০২৩ • সকাল ১০:৪১
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭৩ বার পঠিত

আলভারো গত ২৯ জুন নেশার ঘোরে তার স্ত্রীকে খুন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। গ্রেপ্তারের পর পুলিশকে তিনি বলেছেন, স্বপ্নাদেশে স্ত্রী মারিয়া মন্টসেরাটকে খুন করার নির্দেশ পেয়েছিলেন তিনি। সেই আদেশ পালনের জন্যই স্ত্রীকে খুন করেছেন।

মারিয়া মন্টসেরাটকে এক বছরের কম সময় আগে বিয়ে করেছিলেন আলভারো। তাদের পাঁচ কন্যা সন্তান রয়েছে। যাদের প্রত্যেকের বয়স ১২ থেকে ২৩ বছর। মারিয়ার দ্বিতীয় স্বামী ছিলেন আলভারো।

মিররের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীর মগজের কিছু অংশ ট্যাকোর (স্থানীয় এক ধরনের খাবার) সঙ্গে মিশিয়ে রান্না করে খেয়েছেন। আর মাথার খুলিকে ছাইদানি হিসাবে ব্যবহার করার কথা স্বীকার করেছেন তিনি। স্ত্রীকে হত্যার পর দেহ টুকরো টুকরো করে কয়েকটি প্লাস্টিকের ব্যাগে ভরে রেখেছিলেন। মরদেহের কিছু অংশ বাড়ির পাশের গিরিখাতে ফেলে দেন তিনি।

হত্যাকোণ্ডের দুদিন পর এক সৎ মেয়েকে ডেকে আনেন আলভারো। পরে তার কাছে মারিয়া মন্টসেরাটকে হত্যার কথা স্বীকার করেন। স্থানীয় গণমাধ্যমকে মারিয়ার মা মারিয়া এলিসিয়া মনটিয়েল সেরান বলেন, তিনি (আলভারো) তার এক মেয়েকে ডেকে এনে মায়ের মরদেহ সংগ্রহ করতে বলেন। বলেন, ‘আমি ইতোমধ্যে তাকে মেরে ফেলেছি এবং ব্যাগে ভরিয়ে রেখেছি।’

সেরান বলেন, আলভারো তার স্ত্রীর দেহ ছুরি, বাটালি ও একটি হাতুড়ি দিয়ে টুকরো টুকরো করে ফেলেন। কোকেইনসহ সব ধরনের মাদক সেবন করতেন তিনি। আমার মনে হয়, তার মানসিক সমস্যা ছিল। কারণ এই ধরনের কাজ করার জন্য...।

আলভারো তার সৎ মেয়েদের শারীরিক নির্যাতন ও যৌন হয়রানি করতেন বলেও অভিযোগ করেছে পরিবার। এদিকে তদন্তে নেমে পুলিশ আলভারোর বাড়ি থেকে তন্ত্রসাধনার কিছু সামগ্রী উদ্ধার করেছে বলে জানিয়েছে।

tag ট্যাগ: #1111