calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
home হোম / খেলাধুলা / মার্টিনেজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

মার্টিনেজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন

সংক্ষিপ্ত সফরে সোমবার ভোরে ঢাকায় পা রাখেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ। সফরের অংশ হিসেবে বেলা দুইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মেসির এই সতীর্থ। এসময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ জুলাই ২০২৩ • দুপুর ০২:৪৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৫ বার পঠিত

সেই অনুষ্ঠানেই মার্টিনেজ পান তিনটি উপহার। মার্টিনেজের সঙ্গে আড্ডা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উপহার সামগ্রী দেওয়ার কথা জানালেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক।

পলক বলেন, 'মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। এছাড়া পাটের তৌরি নৌকা ও বঙ্গবন্ধুর বই তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।'

বাজপাখি নামটিও তার খুব পছন্দ হয়েছে বলে জানান আইসিটিি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ বিষয়ে তিনি বলেন, 'মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।'

বাংলাদেশে ভক্তরা মার্টিনেজকে 'বাজপাখি' নামে ডেকে থাকেন। এটা তাকে জানানোর পর থেকেই মুখস্ত করার চেষ্টা করেন। মার্টিনেজকে যারা নিয়ে এসেছেন সেই ফান্ডেড নেক্সট প্রতিষ্ঠানের গালিব নিজের ফেসবুকে এক পোষ্টে লিখেছেন, 'এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রাপথে গাড়িতে মার্টিনেজকে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তোমাকে 'বাজপাখি' নামে ডাকে। বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে নামটা বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল। আমাদের বাজ পাখিকে স্বাগত।'

এদিকে মার্টিনেজের সঙ্গে দেখা করে তার আন্তরিকতায় মুগ্ধ মাশরাফি। টাইগার সাবেক এই অধিনায়ক মার্টিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন। এ সময় তার ছেলে ও মেয়েকে অটোগ্রাফ ও তাদের সঙ্গে ছবি তোলেন মার্টিনেজ। তবে মার্টিনেজের সঙ্গে কি আলোচনা হলো এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলেননি মাশরাফি

tag ট্যাগ: #1111