calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে সরকারের জন্য : রিজভী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে সরকারের জন্য : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার এবার আর যেনতেন নির্বাচন করতে পারবেনা। চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। সরকারের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে। শেখ হাসিনার হুংকার আর কাজে আসবে না। নির্দলীয়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৩০ জুন ২০২৩ • সন্ধ্যা ০৬:২৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৫১ বার পঠিত

বিএনপির মুখপাত্র বলেন, গ্রাম থেকে শহরে পর্যন্ত অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত নানা শ্রেণিপেশার মানুষ জেগে উঠতে শুরু করেছে। স্বৈরশাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে জনগণ নিপীড়কদের প্রতিহত করতে শুরু করেছে। বাংলাদেশে চলমান দুঃশাসনে বিশ্ববিবেকও জাগ্রত হয়েছে। গোটা জাতিকে বন্দিশালায় আটকে রাখার দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী বিশ্ব ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে বন্দি করে রাখা হয়েছে, তা আজ বিশ্ববাসীর কাছে পরিষ্কার। 

রিজভী আহমেদ বলেন, গণতান্ত্রিক সংকট আড়াল করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টায় লিপ্ত রয়েছে তথাকথিত আওয়ামী বুদ্ধিজীবী, কলামিস্টসহ উচ্ছিষ্টজীবীরা। পাকিস্তানিরা বাংলাদেশের জনগণের ওপর যে ধরণের অত্যাচার, জুলুম, নিপীড়ন চালিয়েছি, তা আওয়ামী সরকার অব্যাহত রয়েছে।

এবারের কোরবানির ঈদে মানুষের ভোগান্তির শেষ নেই উল্লেখ করে বিএনপি এ নেতা বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের যানজটে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে। 

রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন রিজভী বলেন, প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এখনও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

বিএনপি এ নেতা বলেন, ঈদের মধ্যেও আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সশস্ত্র মহড়া থেকে শুরু করে বিএনপি নেতাকর্মীদের উপর আক্রমণ চালিয়েছে তারা। গোপালগঞ্জের মকসুদপুরে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছার পোষ্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা সেখানে গেলে, তাদের উপর যুবলীগ, ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায়। এতে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন। পাশাপাশি পুলিশ ছাত্রদলের সদস্যসচিব হাবিবুর রহমান রুয়িং ও মিনাল মাতুব্বরসহ কয়েকজনকে গ্রেপ্তার করে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামের মিথ্যা মামলা করা হয়েছে।

tag ট্যাগ: #1111