calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / আন্তর্জাতিক / এখনো ইউক্রেনে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা : পেন্টাগন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

এখনো ইউক্রেনে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা : পেন্টাগন

ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন নির্বাসনে গেছেন বেলারুশে। এরপর ওয়াগনার গ্রুপের যোদ্ধারা কী করবেন এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে নতুন তথ্য সামনে আনলেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ জুন ২০২৩ • সকাল ০৯:১২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪২ বার পঠিত

রাশিয়ার সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নানান অভিযোগ এনে গত শনিবার বিদ্রোহ করে ভাগনার গ্রুপ। এই বিদ্রোহ ব্যর্থ হলে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোজিনের সঙ্গে ক্রেমলিনের চুক্তি হয়। এই চুক্তি অনুসারে তিনি বেলারুশে গেছেন। এরপর স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্যাট্রিক রাইডার আরও বলেন, ‘তারা (ওয়াগনার যোদ্ধা) হয়তো যুদ্ধে অংশ নেবেন কি নেবেন না, এই বিষয়ে আমি কোনো অনুমান করছি না।’

এদিকে রাশিয়ায় ওয়াগনারদের বিদ্রোহের জেরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন প্যাট্রিক রাইডার। তিনি বলেন, ‘আমাদের দিক থেকে আমরা এমন কিছু দেখছি না যে, আমাদের বাহিনীকে নতুন কোনো পদক্ষেপ নিতে হবে।

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিলেন ওয়াগনার সদস্যরা। পূর্ব ইউক্রেনের বাখমুত শহরে যুদ্ধে বড় ভূমিকা রেখেছিলেন তারা। তবে অস্ত্র সরবরাহে ঘাটতিসহ নানা কারণে দীর্ঘদিন ধরে রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন প্রিগোজিন। সর্বশেষ শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে ওয়াগনার যোদ্ধাদের ওপর হামলা হয়েছে—এমন অভিযোগের পর বিদ্রোহ ঘোষণা করেন তিনি। এরপর রোস্তভ-অন-দন শহরের সামরিক সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয় ভাগনার বাহিনী। এ ছাড়া মস্কো অভিমুখেও যাত্রা করেছিলেন ওয়াগনার যোদ্ধারা। তবে মাঝ পথে তারা থেমে যান।

সূত্র: সিএনএন

tag ট্যাগ: #1111