calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আইন-আদালত / খুলনা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুসহ ৬৪ জন খালাস
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

খুলনা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুসহ ৬৪ জন খালাস

নাশকতার দুটি মামলায় খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ ৬৪ জন নেতাকর্মী খালাস পেয়েছেন। সোমবার দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায়...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৬ জুন ২০২৩ • রাত ০৯:২১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৫ বার পঠিত

মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এস আই উত্তম কুমার মিত্র তদন্ত শেষে ২০১৯ সালের ২৯ জুলাই আদালতে বিস্ফোরক আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে আরেকটি চার্জশিট দাখিল করেন। দুটি মামলাতেই মহানগর বিএনপির তৎকালীন সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদসহ ৬৬ জনকে আসামি করা হয়।

 গত বছর ৯ নভেম্বর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলার বিচার কাজ শুরু হয়। মামলার বিচার চলাকালে ২ জন আসামি মৃত্যুবরণ করায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় আদালত দুটি মামলাতেই ৬৪ জন আসামিকে সোমবার খালাস দেন।

রায়ের ব্যাপারে বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে ‘ভোট ডাকাতির’ নির্বাচনের আগে মাঠ ফাঁকা করার জন্য কাল্পনিক অভিযোগ দিয়ে এই মামলা দায়ের করা হয়েছিল। নভেম্বর মাসে নগরীর ৭টি থানায় ৫৩টি নাশকতার গায়েবি মামলা দিয়েছিল পুলিশ। যার সবগুলোই কাল্পনিক এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলা।

tag ট্যাগ: #1111