calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / আন্তর্জাতিক / বিশ্বকাপ থেকে মুসলমানদের দূরে থাকার হুশিয়ারি আল কায়েদার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ থেকে মুসলমানদের দূরে থাকার হুশিয়ারি আল কায়েদার

কাতারে আজ থেকেই শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। পুরো বিশ্ব যেন ফুটবল জ্বরে আক্রান্ত। কাতারে বিশ্বকাপ হওয়ায় এশীয় বহুদেশ এবং প্রবাসীদের মধ্যে আনন্দের মাত্রা যেন একটু বেশি। এই ফুটবল উন্মাদনাকে এড়িয়ে চলতে বিশ্বের মুসলমানদের...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ • বিকাল ০৪:৫৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৭০ বার পঠিত

কাতারে আজ থেকেই শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। পুরো বিশ্ব যেন ফুটবল জ্বরে আক্রান্ত। কাতারে বিশ্বকাপ হওয়ায় এশীয় বহুদেশ এবং প্রবাসীদের মধ্যে আনন্দের মাত্রা যেন একটু বেশি।

এই ফুটবল উন্মাদনাকে এড়িয়ে চলতে বিশ্বের মুসলমানদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছে জঙ্গি সংগঠন আল কায়েদা। আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠনটির আঞ্চলিক একটি শাখা এ হুশিয়ারি দিয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী মুসলমানদের কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে আল কায়েদার আঞ্চলিক একটি শাখা। যদিও জঙ্গিগোষ্ঠীটি ফুটবল বিশ্বকাপের সঙ্গে সংশ্লিষ্ট হামলার হুমকি বা সহিংসতার প্রচার করা বন্ধ করে দিয়েছে বলে একটি পর্যবেক্ষক গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে।

রয়টার্স প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর ইয়েমেনভিত্তিক শাখা আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা অনৈতিক লোক, সমকামী, দুর্নীতি ও নাস্তিকতার বীজ বপনকারীদের আরব উপদ্বীপে নিয়ে আসার জন্য কাতারের সমালোচনা করেছে। গোষ্ঠীটি বলেছে, বিশ্বকাপের এই ইভেন্টটি ‘মুসলিম দেশগুলোতে দখলদারিত্ব ও অত্যাচার থেকে মনোযোগ সরাতে কাজ করছে।

শনিবার ইন্টেলিজেন্স গ্রুপ সাইটের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রথমবারের মতো মুসলিমপ্রধান একটি দেশে টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন আগে আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা হুশিয়ারি উচ্চারণ করে বলেছে— ‘আমরা আমাদের মুসলিম ভাইদের এই বিশ্বকাপ ইভেন্ট অনুসরণ করা বা এতে যোগদান থেকে সতর্ক করছি।’

এলজিবিটি অধিকারের পাশাপাশি সামাজিক বিধিনিষেধসহ কাতারের মানবাধিকার রেকর্ড নিয়ে সমালোচনার প্রতিক্রিয়ায় বিশ্বকাপের এই আয়োজক দেশ বলেছে— ধর্ম, বর্ণসহ যৌন অভিমুখিতা বা পটভূমি নির্বিশেষে বিশ্বকাপ চলাকালীন সবাইকে কাতারে স্বাগত জানানো হবে।

tag ট্যাগ: #International