calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ভিয়েনা ‘স্বপ্নের শহর’ যে কারণে বাসযোগ্য শহরের শীর্ষে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ভিয়েনা ‘স্বপ্নের শহর’ যে কারণে বাসযোগ্য শহরের শীর্ষে

ডাক নাম ‘স্বপ্নের শহর’। বসবাস করার জন্য স্বপ্নের জায়গা হতে পারে আপনারও। বলছি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার কথা। দানিউব নদীর তীরের এই শহরটির অবস্থান বর্তমানে বিশ্বের বাসযোগ্য শহরের শীর্ষে। দ্য ইকোনমিস্টের সহযোগী সংস্থা...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ • দুপুর ১২:২৩
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২১ বার পঠিত

স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো ও পরিবেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিশ্বের ১৭৩টি শহরকে এই তালিকায় স্থান দিয়েছে ইআইইউ। 

ভিয়েনার অবকাঠামো, সংস্কৃতি, বিনোদন, শিক্ষা ও স্বাস্থ্য সেবার প্রশংসা করা হয়েছে বৈশ্বিক এ তালিকায়। ভিয়েনা দীর্ঘদিন ধরে বাসযোগ্য শহরের তালিকায় রয়েছে। 

ভিয়েনা কেন তালিকার শীর্ষে- এ নিয়ে গার্ডিয়ানের এক প্রতিবেদন বলছে, প্রায় ২০ লাখ জনসংখ্যার এই শহরের বাসিন্দাদের প্রধান আকর্ষণ হলো স্থিতিশীলতা ও শক্তিশালী অবকাঠামো। এছাড়া ভালো স্বাস্থ্যসেবা এবং সংস্কৃতি ও বিনোদনের প্রচুর সুযোগ রয়েছে এখানে। 

ভিয়েনার পরের অবস্থান ডেনমার্কের কোপেনহেগেন। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি সাম্প্রতিক বছরগুলোতে তালিকার নিচে চলে গিয়েছিল। সিডনি সম্প্রতি শীর্ষ ১০ তালিকা থেকে বাদ পড়ে। মেলবোর্ন ২০২২ সালে জাপানের ওসাকার সঙ্গে ১০ তম স্থানে ছিল। 

এই দুই শহরই তৃতীয় ও চতুর্থ স্থানে ফিরে এসেছে।

কানাডার তিনটি শহর রয়েছে এই তালিকায়। শহরগুলো হলো ক্যালগেরি, ভ্যাঙ্কুভার ও টরন্টো। 

এছাড়া সুইজারল্যান্ডের দুটি শহর রয়েছে তালিকায়। জুরিখ ষষ্ঠ ও জেনেভা ক্যালগেরির সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে রয়েছে।

জাপানের ওসাকা রয়েছে দশম অবস্থানে।  

ইআইইউ এর জরিপ বলছে, তালিকার শীর্ষে থাকা ১০ শহরে স্বাস্থ্যসেবার স্কোর সবচেয়ে বেশি উন্নত। এসব শহর শিক্ষা, সংস্কৃতি, বিনোদন ও অবকাঠামোর ক্ষেত্রেও এগিয়ে। 

এদিকে আলজেরিয়ার আলজিয়ার্স, লিবিয়ার ত্রিপোলি ও সিরিয়ার দামেস্ক বিশ্বের এই তিনটি শহর সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় স্থান পেয়েছে।

দামেস্ক ধারাবাহিকভাবে জরিপের সর্বনিম্ন র‌্যাঙ্কের শহরগুলোর মধ্যে একটি। এই বছর বসবাস যোগ্যতার স্কোরে কোনো উন্নতি দেখাতে পারেনি। 


বাসযোগ্য শহরের শীর্ষে ১০ দেশের তালিকা 

১. ভিয়েনা, অস্ট্রিয়া

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। 

২. কোপেনহেগেন, ডেনমার্ক

৩. মেলবোর্ন, অস্ট্রেলিয়া

৪. সিডনি, অস্ট্রেলিয়া

৫. ভ্যাঙ্কুভার, কানাডা

৬. জুরিখ, সুইজারল্যান্ড

৭. ক্যালগেরি, কানাডা

৮. জেনেভা, সুইজারল্যান্ড

৯. টরন্টো, কানাডা

১০. ওসাকা, জাপান


tag ট্যাগ: #1111