calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / আন্তর্জাতিক / ইউক্রেনের নিকোপোলে ৬০টির বেশি রকেট হামলা চালিয়েছে রাশিয়া
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউক্রেনের নিকোপোলে ৬০টির বেশি রকেট হামলা চালিয়েছে রাশিয়া

দক্ষিণ ইউক্রেনের নিকোপোল জেলায় ৬০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী। তারা ২৪ ঘণ্টাব্যাপী এ গোলাবর্ষণ চালায়। মঙ্গলবার সকালে ডিনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো টেলিগ্রামে এ...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ • বিকাল ০৪:৫১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৫৭ বার পঠিত

দক্ষিণ ইউক্রেনের নিকোপোল জেলায় ৬০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী। তারা ২৪ ঘণ্টাব্যাপী এ গোলাবর্ষণ চালায়।

মঙ্গলবার সকালে ডিনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন। রাশিয়া সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ গোলাবর্ষণের ঘটনা ঘটায়। খবর সিএনএনর।

তিনি জানান, রুশ বাহিনী গ্র্যাড ও ভারি কামান দিয়ে মারহানেট সম্প্রদায়ের বেশ কয়েকটি গ্রামে গোলাবর্ষণ করেছে।

তিনি আরও বলেন, তবে রাতে এ গোলাবর্ষণে কেউ হতাহত হয়নি। জরুরি কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন।

উল্লখ্য, রাশিয়ান অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে নদীর ওপারে ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে অবস্থিত নিকোপোল, ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, শুক্রবার থেকে রুশ বাহিনী ওই অঞ্চালে প্রচণ্ড অগ্নিসংযোগ চালায়। এ নিয়ে রাশিয়া ও ইউক্রেন সাম্প্রতিক গোলাগুলোর জন্য একে অপরকে দোষারোপ করেছেন। 

আইএইএর প্রধান সতর্ক করে দিয়েছিলেন, দুই দেশে যে কেউ আগুন নিয়ে খেলছে। তবে এর পরিণতি ভালো হবে না।

tag ট্যাগ: #International