calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফর ইরানে : সুদূরপ্রসারী প্রভাবের সূচনা!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফর ইরানে : সুদূরপ্রসারী প্রভাবের সূচনা!

তেহরানে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানকে বেশ আন্তরিকভাবে গ্রহণ করা হয়েছে। চীনের মধ্যস্ততায় দুই দেশের মধ্যকার সাত বছরের শীতল সম্পর্কের পর এখন উষ্ণতার ঢল নেমেছে। এর অংশ হিসেবেই হয়েছে এই সফর। তেহরানে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ জুন ২০২৩ • সকাল ১১:৫৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪০ বার পঠিত

সৌদি শীর্ষ কূটনীতিবিদ ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথেও সাক্ষাত করেছেন।

আলজাজিরার দোরসা জাব্বারি বলেন, দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক। তারা এখন এগিয়ে যেতে চায়।

তারা কেবল রাজনৈতিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ করতে আগ্রহী। ইরান আশাবাদী যে সৌদি আরবের সাথে তাদের বাণিজ্য বছরে ১০০ কোটি ডলারে উন্নীত হবে। বর্তমানে তা মাত্র ১৫ লাখ ডলারের।

চীনের মধ্যস্ততায় চুক্তি
ইরান ও সৌদি মন্ত্রীরা চলতি মাসের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অর্থনৈতিক জোট ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন।

এদিকে ইরান ৬ জুন রিয়াদে তার দূতাবাস খুলেছে। এছাড়া জেদ্দায় তার কনস্যুলেট জেনারেলের অফিসেও চালু করেছে।

বলা হয়েছিল, কুয়েতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি সৌদি আরবে রাষ্ট্রদূত নিযুক্ত হবেন। কিন্তু তাকে দূতাবাস উদ্বোধনী দিনে দেখা যায়নি। বিষয়টি কী ছিল, তা এখনো স্পষ্ট হয়নি।

tag ট্যাগ: #1111