তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন আড়াই লাখ কোটি টাকায়

Total Views : 19
Zoom In Zoom Out Read Later Print

রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) একনেক বৈঠকে প্রকল্প তিনটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো- এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর), এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি টাকা।

তবে, অনুমোদনের আগে দুটি প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং আরেকটির পরামর্শক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছিল।

See More

Latest Photos