ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী বলেছেন, ইসলামী ব্যাংক নিয়ে সাত দফা দাবির সঙ্গে একমত পোষণ করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আজ বুধবার সকালে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশ ব্যাংকে এ বৈঠক হয়। বৈঠক শেষে সংগঠনের আহ্বায়ক নুর উন নবী জানান, সচেতন গ্রাহক ফোরামের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন গভর্নর। তিনি বলেন, গতকাল মঙ্গলবার ইসলামী ব্যাংকের ভুক্তভোগী শেয়ারহোল্ডার ও গ্রাহকদের পক্ষে সাত দফা দাবিতে গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়ার পর তিনি বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখে গ্রাহক ফোরামের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে একমত গভর্নর